প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২০ ৬:৪৯ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

গত ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে ০-৫ গোলে হারে বাংলাদেশ। এই ম্যাচে অংশ নেন জামাল ভূঁইয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘৫ ডিসেম্বর দেশের উদ্দেশ্যে দোহা ত্যাগ করে বাংলাদেশ দল। তখন জামাল ভূঁইয়ার শরীরে হালকা জ্বর ছিল। এ কারণে তিনি সেখানে থেকে যান। পরে করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। তিনি এখন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণে একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।’

আগামী ৯ জানুয়ারি ভারতে শুরু হবে আই লিগ। এই টুর্নামেন্টে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা জামাল ভূঁইয়ার।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...