
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী স্ত্রী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। আদালতে শুনানির সময় বিচারকের কাছে এমন অভিযোগ করেন ইমরান খান।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ এপ্রিল) আদিয়ালা কারাগারে বসা আদালতের শুনানিতে অংশ নেন ইমরান খান।
এ সময় ইমরান বিচারকের উদ্দেশ্যে বলেন, বুশরা বিবির ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে। এ সময় ইমরান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান।
ইমরান খান আরও বলেন, আমি জানি এর পেছনে কারা রয়েছে। বুশরা বিবির কোনো ক্ষতি হলে পাকিস্তানের সেনাপ্রধানকে দায়ী করা উচিত। কারণ একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইসলামাবাদে তার বানি গালার বাসভবন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সবকিছু নিয়ন্ত্রণ করছিলো।
উল্লেখ্য, ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। অপরদিকে রাজধানীর ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী তাঁর স্ত্রী বুশরা বিবি। ওই বাড়িটিকেই সাবজেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।
এআরএস
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৩মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৪উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৫রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৯বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত