
কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলিতে এক সামরিক কর্মকর্তাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত অন্য চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ডেরা গলিতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় ভারতীয় সেনারা। অভিযান চলাকালে তাদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। সে সময় সেনারাও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে সেনাবাহিনীর এক কমিশনড অফিসারসহ চার জওয়ানের মৃত্যু হয়।
সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর পেয়ে ওই অভিযানে যায় সেনারা। সে সময় সন্ত্রাসীরা জঙ্গলে আশ্রয় নিয়েছিল। গোলাগুলিতে কোনো সন্ত্রাসীর মৃত্যু হলো কি না তা জানা যায়নি। সন্ত্রাসীদের খোঁজে চার্মার জঙ্গলে তল্লাশি চালাচ্ছে সেনারা।
- ১মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৪শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৫কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৬ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৭বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৮হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত