
চট্টগ্রামের সীতাকুণ্ডে কিস্তির টাকা জোগাড় না হওয়ায় বিবি খাদিজা ওরফে পুতুল বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (বাহারিয়া বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুতুল বেগম একই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, পুতুল বেগম বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সোমবার সকালে দুটি এনজিওকে সাপ্তাহিক কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। রোববার (১৪ জুলাই) রাতে কিস্তির টাকা নিয়ে তার বড় ছেলে আব্দুল আলীমের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। ছেলে কিস্তির টাকা না দিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পুতুল বেগম।
নিহতের ছোট ভাই আশিক জানান, উত্তরবঙ্গের এক প্রবাসীর সঙ্গে তার বোনের বিয়ে হয়েছিল। বিয়ের পর দুই ছেলেসহ তার বোনকে তাদের বাড়িতে রেখে বোনজামাই পালিয়ে যান। এরপর থেকে ছেলেদের নিয়ে তাদের বাড়িতে বসবাস করছিলেন পুতুল বেগম। ছেলেদের জন্য ও সংসার খরচের জন্য বেশ কয়েকটি এনজিও থেকে তিনি ঋণ নিয়েছিলেন। আজ দুটি এনজিওর কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির টাকা নিয়ে রাতে ছেলে আব্দুল আজিজের সঙ্গে কথা-কাটাকাটি হয় পুতুল বেগমের।
আশিক আরও জানান, কিস্তির টাকা পরিশোধ নিয়ে তার বোন খুব মানসিক চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে, টাকা জোগাড় না হওয়ায় অপমানিত হওয়ার ভয়ে তিনি আত্মহত্যা করেন।
বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বলেন, নিহত ওই নারী একেবারেই হতদরিদ্র। আজ দুটি এনজিওর কিস্তি পরিশোধের কথা ছিল তার। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এএন
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত