বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬ ১১:১৮ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে A ও C ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে B ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে A ও C ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে।

অন্যদিকে B ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এতে বাণিজ্য বিভাগ থেকে মেধাক্রম ১৪৮ থেকে ২৫০, বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯ থেকে ২৫০ এবং মানবিক বিভাগ থেকে ৫০৯ থেকে ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন বিকেলে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

এদিকে A ও C ইউনিটের ৭ম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২২ ও ২৩ জুন সংশ্লিষ্ট অনুষদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অফিস চলাকালীন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২৪ জুন A ইউনিটের মাইগ্রেশন ও পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। পরদিন ২৫ জুন ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এর একটি ফটোকপি, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

উল্লেখ্য, ভর্তি ফি হিসেবে শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ ...

বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ...

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট ...

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি ও অস্ত্রের ...