বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২৬ ৪:৫৫ পিএম , আপডেট: জানুয়ারী ৫, ২০২৬ ৪:৫৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির ও সেক্রেটারি মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি শাখা শিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাখার সদস্যদের নিয়ে শহীদ আব্দুল কাইয়ুম অডিটোরিয়ামে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবীর।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মোজ্জাম্মেল হোসাইন আবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির শাখা সেক্রেটারি হিসেবে মো. সাইফুল ইসলামকে মনোনীত করেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির বলেন, “ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্যারিয়ার মুখী নানান কর্মসূচি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাল্লাহ।”

পূর্ণাঙ্গ কমিটি কবে গঠন করা হবে জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই পরামর্শ সভা ও পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট গঠন হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...