
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ জনের বসতবাড়ি ভস্মিভূত হয়েগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায়
ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। চারটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে নুরুজ্জামানের নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুলাল ৩টি রুম, রান্নাঘর, ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, ফ্রিজ, গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস হয়েছে। কামাল হোসেনের একটি ঘর, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা পুড়ে ছাই।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকর্মীরা আগুন নিযন্ত্রণে আনে।
এনজে
- ১হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৪বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৫‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৬কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৭জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৮নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত