
কুষ্টিয়ার কুমারখালীতে জমি-জমা বিরোধের জেরেপ্রতিবেশীর হাতে রিয়াজ উদ্দিন (৪৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রিয়াজ উদ্দিন কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামের মৃত ময়নুদ্দিন শেখের ছেলে। তিনি ব্যবসায়ী ও কৃষি কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রিয়াজের সাথে তার চাচাতো ভাই হারুনের জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে শনিবার সকালে রিয়াজের সাথে হারুনের বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হারুন ও তার লোকজন রিয়াজের বাড়িতে গিয়ে হামলা চালায়।
এসময় কুপিয়ে ও এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে হারুন ও তার লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, হারুন, নজু, ফজু, নজুর ছেলে আলামিন, সিদ্দিকের ছেলে মশুম, হোসেন, হোসেনের ছেলে ও বউ, ফারুকের বউ রিয়াজের বাড়ির উপর গিয়ে এলোপাথাড়ি মারপিট করে এবং কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে হারুন ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে হত্যার ঘটনা ঘটেছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে
- ১ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৪একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৫ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু





পাঠকের মতামত