
কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পঞ্চগড় থেকে বরিশালগামী একটি বিআরটিসি বাস তল্লাশি করে ১৪ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া একই দিন সন্ধ্যায় কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আনুমানিক ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিতলিয়া পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযানে মো. মাহাবুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এসব অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক মোট মূল্য প্রায় ৯ লাখ ৩৭ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মিরপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। মালিকবিহীন উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং অবৈধ নকল বিড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত