
কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ১ হাজার ১০৪ বোতল সিনা অ্যালকোহল এবং ১ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা অ্যালকোহল ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন স্টোরে রাখা হয়েছে। এছাড়া অবৈধ নকল বিড়ি কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া এলাকায় নিয়মিতভাবে অবৈধ মদ ও নকল সিগারেট বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিজিবি। এ ধরনের অভিযান স্থানীয় জনগণ এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর জন্য অপরিহার্য বলে অভিহিত করা হয়।
বিজিবি কর্মকর্তা আরও জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও কুষ্টিয়া ও পার্শ্ববর্তী এলাকায় অনৈতিকভাবে অ্যালকোহল ও নকল বিড়ি বিক্রি ও পরিবহণ রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত