প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫ ৫:৫৬ পিএম

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭।

বুধবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কোর্ট রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও গহনা উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন একটি তথ্য পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।

এরপর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ট্রেনটি রেলস্টেশনে আসলে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...