প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ ১১:২৯ এএম

কুষ্টিয়া সদরের বটতৈলে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ওই এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের কর্মী নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে বটতৈল মোড়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বলেন, এলাকাবাসী মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছেন। তাদের দাবি, বাসের মালিককে হাজির করতে হবে। তার আগে মরদেহ নেওয়া যাবে না।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, সড়ক অবরোধের খবর শুনেছি। সমাধানের চেষ্টা চলছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...