প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪ ২:৩৫ পিএম , আপডেট: নভেম্বর ২৭, ২০২৪ ২:৩৬ পিএম

কুষ্টিয়ার মিরপুরে সিমেন্ট বোঝাই শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মরিয়ম খাতুন (৪৮) ও ছবেলা খাতুন (৬৫) নামে দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ভ্যানচালক।।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ভ্যানযাত্রী মরিয়ম খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী ও ছবেলা খাতুন একই এলাকার স্বর্গীয় কুমার মন্ডলের স্ত্রী। তারা টিসিবির পণ্য আনতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কবরবাড়ীয়া নিজ বাড়ী থেকে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টিসিবি পণ্য নিতে আসা যাত্রীবাহী একটি ভ্যান মশান বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই শ্যালোইঞ্জিন চালিত ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...