প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪ ১:০৯ পিএম

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির অভিযানে ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের টহল দল মিরপুর রেলওয়ে স্টেশনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করে।

উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া হেরোইন উদ্ধারের বিষয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...