প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫ ৫:২০ পিএম

কুষ্টিয়ার খোকসায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটলেও বুধবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। পরে রাতেই গ্রেপ্তারের দাবিতে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রামবাসী।

এরপর আফজাল কাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খোকসা থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির মা।

বৃহস্পতিবার দুপুরে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় এক বছর প্রবাসে জীবন যাপন করছেন। তিন বোনের মধ্যে ধর্ষণের শিকার শিশুটি বড়।

পুলিশ ও স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। অন্য শিশুরা দিনে বাড়ি ফেরে, তবে আট বছর বয়সী ওই মেয়েশিশু পেঁয়াজ কাটতে থাকে। রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী তাকে নিয়ে রওনা হন। পথের মধ্যে রাস্তার পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর তাকে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে যান আফজাল কাজী।

পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী আফজাল কাজীর বাড়ি ঘেরাও করেন। পরে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে প্রতিবেশী দাদা।

এ বিষয়ে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় গতকাল রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...