জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৬ ১০:১৩ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কালু বিশ্বাস (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় নারী আহত হয়েছেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার মহিষকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু বিশ্বাস উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের বাসিন্দা। তিনি লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকার মাঠে ঘাস কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে কালু বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে বজ্রপাতে আরও ছয় নারী আহত হন। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সকলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...