জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫ ২:২৭ পিএম

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নির্বাচন অফিসের স্টোর রুমে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় আগুন লাগার বিষয়টি জানতে পারেননি উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। তবে ধোঁয়া আচ্ছন্ন হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, নির্বাচন অফিসের নাইট গার্ডসহ স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথিপত্র আগুনে পুড়ে গেছে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ বলেন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমের পেছনের জানালার পাশেই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন লাগে। দুর্বৃত্তদের কারণে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করেছে পুলিশ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...