
কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে গতমাস থেকে চলা বিক্ষোভে এই পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩৬১ জন।
আফ্রিকার ভারত মহাসাগর উপকূলবর্তী দেশ কেনিয়া সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল। কর বাড়ানোর বিতর্কিত আর্থিক বিল পাসের প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিসহ সারা দেশে ব্যাপক সহিংস বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। আর সে সময়ই এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩৬১ জন। এছাড়া এখনও নিখোঁজ আছেন অন্তত ৩২ জন এবং আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬২৭ জনকে। খবর আল জাজিরা।
এনডিটিভি জানিয়েছে, সোমবার (১ জুলাই) কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের এই নতুন সংখ্যা প্রকাশ করেছে। এই সংখ্যা দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ। বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার প্রায় সব ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধিসংক্রান্ত একটি প্রস্তাব পাস হয় কেনিয়ার পার্লামেন্টে। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন, বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি শুরু করে পুলিশ। দেশটির তরুণ প্রজন্ম আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে। এই প্রতিবাদ শুরুর পর থেকে বিষয়টি নিয়ে কেনিয়ায় মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো একটি টেলিভিশনে সাক্ষাতকারে বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছেন। তিনি গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।
এম পি
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৩মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৪উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৫রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৯বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত