
যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত‘র জন্মস্থান সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর দু‘পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সাঁকোটি ভেঙে পড়েছে। এর ফলে বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে দু‘পাড়ের অর্ধ লক্ষাধিক মানুষ। স্থানীয়রা সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে।
জানা যায়, ২০১১ সালে সাগরদাঁড়ি বাজারের সাথে সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার মানুষের যাতায়াতের জন্যে সাগরদাঁড়ি বাজার কমিটির উদ্যোগে কপোতাক্ষ নদের দু‘পাড়ের মানুষের কাছ থেকে বাঁশ ও অর্থ সংগ্রহ করে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। সেই থেকে নদের ওপারের শার্শা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাতী, সাারুলিয়া, ধানদিয়া, জয়নগর এবং এ পারের সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর, রেজাকাটিসহ দু‘পাড়ের প্রায় ৫০টি গ্রামের হাজার হাজার মানুষ ওই সাঁকো দিয়ে চলাচল করতো।
দীর্ঘদিন ধরে নদের ওপারের মানুষজন ব্যবসা-বাণিজ্য, বাজার, সওদাসহ সকল কর্মকান্ড সাগরদাঁড়ি বাজারে পরিচালনা করে আসছেন। ২০২৪ সালের শেষের দিকে বাঁশের সাঁকোটি ভেঙ্গে গেলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাঁশের পরিবর্তে কাঠ দিয়ে সাঁকোটি নির্মান করেন। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকসহ শত শত মানুষের আগমণ ঘটে সাগরদাঁড়িতে। যার অধিকাংশ মানুষই যাতায়াতের জন্যে ওই সাঁকোটি ব্যবহার করে থাকেন। দীর্ঘদিন কাঠের সাঁকোটি সংস্কার না হওয়ায় গত শনিবার রাতে হঠাৎ ভেঙে পড়ে। ফলে সেই থেকে জনগণকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাঁকোর মাথার বাসিন্দা সাগরদাঁড়ি গ্রামের আকবর আলী জানান, ২০২৪ সালের শেষের দিকে বাঁশের সাঁকোটি ভেঙ্গে গেলে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে কাঠ দিয়ে সাঁকোটি নির্মান করা হয়। এর মধ্যে ১ লক্ষ টাকা সরকারি বরাদ্ধ ছিল। সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে দু‘পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাগরদাঁড়ি বাজারে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। এছাড়াও প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকসহ শত শত মানুষের আগমণ ঘটে সাগরদাঁড়িতে। এদের অনেকেই কপোতাক্ষ নদে নৌকা ভ্রমণ ও সাঁকো ব্যবহার করতো। জরুরী ভিত্তিতে সাঁকোটি নতুন করে নির্মাণ করার প্রয়োজন হয়ে পড়েছে। এর জন্য যে পরিমান অর্থের দরকার তা আমাদের নেই। সরকারি অর্থ ছাড়া সাঁকোটি নির্মাণ করা সম্ভব নয়। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে সারদাঁড়িতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে পড়লেও এ মুহুর্তে সংস্কার করা হচ্ছে না। এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছে। ব্রিজটি নির্মাণ করা হলে নদের দু‘পাড়ের মানুষের সমস্যার স্থায়ী সমাধান হবে।
টিআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত