প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ ৮:৩৯ পিএম

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবি আঁকাআঁকি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৮ শিক্ষার্থী পেল সম্মাননা। সোমবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম
এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, পিটিএফ’র চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রাণী দে, চারুপীঠের সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী মজুমদার ও সহসভাপতি সাহা বৈদ্য নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, চারুপীঠের মিষ্টি মন্ডল ও নবনীতা।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী ৫টি গ্রুপে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ের উপর ছবি আঁকাআঁকি প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বিজয়ী ২৮ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...