
‘কোনো নারী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত মানেই তিনি মন্দ মা, এটা বলা যায় না। এ কারণে তাকে তার সন্তানের দায়িত্ব দিতে অস্বীকারও করা যায় না।’
সম্প্রতি ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এ মন্তব্য করেছেন। ৪ বছরের শিশুকন্যাকে নিজের কাছে রাখতে চেয়ে আদালতে গিয়েছিলেন এক তরুণী। সেই মামলাতেই এমন মন্তব্য করেছেন আদালত।
ওই নারীর স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এ অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল বলেন, পুরুষতান্ত্রিক সমাজে সব সময়ই নারীদের নৈতিক চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। যেকোনো পুরুষতান্ত্রিক সমাজেই যেভাবে মহিলাদের নৈতিক চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, সেদিক বিচার করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগগুলি ভিত্তিহীন। এমনকী, আমরা যদি ধরেও নেই কোনো মহিলা পরকীয়ায় জড়িয়েছেন, তাহলেও তার মানে এটা দাঁড়ায় না যে, তিনি ভালো মা হতে পারবেন না। কিংবা তার সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন না।
ওই নারীর বিষয়ে আদালত জানান, তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা ও স্থায়ী উপার্জনকারী। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকেও সাহায্য পান তিনি। তার স্বামী একজন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি ভারতে বাস করেন।
বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়ালের মতে, আদালত যেকোনো দম্পতির ক্ষেত্রেই পুনর্মিলনের পক্ষে সায় দেয়। কিন্তু তার মানে এই নয় যে, কোনো সন্তান শুধু বাবা কিংবা মা’র কাছে বড় হলে তার বেড়ে ওঠায় কোনো সমস্যা থেকে যায়।
তিনি বলেন, আধুনিক সময়ে দেখা যায়, একক অভিভাবকের কাছে বড় হওয়া সন্তানেরা অনেক সময়ই দায়িত্ববান হিসেবে বেড়ে উঠে নানা ক্ষেত্রে দেশকে সমৃদ্ধ করতে পারেন।
- ১গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৩প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৫রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৭জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ৯রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত