
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি হারালো এক অভিভাবকসুলভ নেতৃত্বকে। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন হিসেবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁর শাসনামলে বহুদলীয় গণতন্ত্রের চর্চা, সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা এবং অর্থনৈতিক উদারীকরণ নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক অসুস্থতা ও আইনি জটিলতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও তাঁর রাজনৈতিক প্রভাব অটুট ছিল। বিএনপি ও সমর্থকদের কাছে খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও রাজনৈতিক সংগ্রামের প্রতীকে পরিণত হয়ে থাকবেন।
- ১মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ১০এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত