
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (৪) ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি(৩) ধরনিবাড়ী ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে। মৃত শিশু দুটি সম্পর্কে মামা ভাগ্নি হয়।
স্থানীয়রা জানান, শিশু দুইটি বাড়ির পাশে একটি খালের উপর খেলতে ছিল। খেলা করার কোন একসময় খালটিতে পরে নিখোঁজ হয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খালটিতে মেয়ে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে এক ব্যক্তি। পরে লোকজন এসে তার মরদেহ উদ্ধার করতে গিয়ে ছেলেটিরও মরদেহ দেখতে পায়। পরে তারও মরদেহ উদ্ধার করে দু’জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মেম্বার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি খালের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা ভাগ্নি হয়। মেয়ে বাচ্চাটির বাড়ি ধরনিবাড়ী ইউনিয়নে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।
- ১বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৬ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৯দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১০মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত