প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ ৪:০৯ পিএম

করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘ দেড় বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘করোনা সংক্রমণ কমে আসায় আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হলো, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আজ হলে প্রবেশ করবে। এক্ষেত্রে অবশ্যই ডিসিপ্লিন মেনে শিক্ষার্থীদের চলাফেরা করতে হবে।’ এসময় হল খোলার পরে শিক্ষার্থীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মাজনুর রহমান, আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মোঃ মেহেদী হাসান রুবেলসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...

শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ ...