
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে অতিরিক্ত ভিড়ে সুশংকর দাস (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সুশংকর দাস মঙ্গলবার তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পুণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর ৬টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে বেলা ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে (মহাবারুণী) যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে লক্ষাধিক মানুষ জমায়েত হয়। সুশংকর দাস তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পুণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন।
স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মারা যান। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বললেন, এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত