
মেহেরপুরের গাংনী পৌর শহরের মালসাদহ গ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় আম্মার হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর – টু কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে এঘটনা ঘটে।
নিহত শিশু আম্মার হোসেন গাংনী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান আম্মার হোসেনের দাদি রাস্তার বিপরীতে একটি মিলের সামনে বসে ছিলেন। ওই সময় আম্মার হোসেন রাস্তার বিপরীত দিকে দাদির কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে শিশুটি সড়কের পাশে আছড়ে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আম্মার হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় বাসটিকে সনাক্ত করতে পারেনি।
এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- ১জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ২ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৩চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৪বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৫বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৬স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৭আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৮নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত