
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ মদ ও বিভিন্ন ধরনের মাদক জব্দসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৫ জন, র্যাব-১ এর ২০ জন এবং জয়দেবপুর থানার ১৫ জন পুলিশ সদস্যসহ মোট ৭০ জনের একটি দল অংশগ্রহণ করে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসেন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিএডি) এমদাদুল ইসলাম মিঠুন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
দিবাগত রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলার মির্জাপুর এলাকার ওই রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।
রাত ৯টার দিকে রিসোর্টে অভিযান শুরু হলে রিসোর্টের কনফারেন্স কক্ষের সামনে চলমান ডিজে পার্টি এবং পরবর্তীতে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান পরিচালনা করা হয়। ‘আর্ট এক্স’ নামের ব্যানারে রিসোর্টে ডিজে পার্টি চলছিল।
এসময় রিসোর্টের ২০৯ ও ৪০৬ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য এমডিএমএ (এক্সটাসি) ৯ পিস, কুশ ৫ গ্রাম, ক্যানাবিস চকলেট দুই প্যাকেট, ১০১ ক্যান বিয়ার (হান্টার), ৩ বোতল বিদেশি মদ (অ্যাবসোলিউট ভোদকা) জব্দ করা হয় এবং এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর গুলশান-২ এর বাসিন্দা জাহিদুল আলম জয় (৩৪), বাড্ডা এলাকার রেদোয়ান হাসান চৌধুরি (৩৩), কাফরুল এলাকার ফয়জুল ইসলাম খান লাবিব, বসুন্ধরা আবাসিক এলাকার আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং গাজীপুরের বাঘের বাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘আর্ট এক্স’ ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল।
ডিজে পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল রিসোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আরো জানান, রাজধানীর গুলশান-২ এর বাসিন্দা জাহিদুল আলম জয় অনুষ্ঠানের (ডিজে পার্টি) আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেয়।
এই ডিজে পার্টি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
ইএটি
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত