
গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি গ্যাস কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে সেনাবাহিনী।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া (মূলগাঁও) এলাকার বিএম এনার্জি বিডি লিমিটেডের কারখানায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরও কারখানা কর্তৃপক্ষ বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান প্রসঙ্গে গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এটি একটি ফলোআপ মোবাইল কোর্ট অভিযান।
এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে-গ্রাহকদের চালানে সরকারি নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
এমন অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে।
মেজর অর্ণব দে আকাশ বলেন, বড় বড় শিল্পপ্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তবে তাদের উচিত কোনো ধরনের সিন্ডিকেট বা অনৈতিক চক্র থেকে বেরিয়ে এসে আইন মেনে ব্যাবসা পরিচালনা করা।
সাধারণ ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিআরসি নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অতিরিক্ত দাম দাবি করা হলে তা মেনে না নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
ইএটি
- ১পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ২চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৩শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৮কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ৯ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৪সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৭২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৯৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ১০মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি





পাঠকের মতামত