জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৬ ৪:১০ পিএম

গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে টঙ্গী পূর্ব এবং গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো টঙ্গী পূর্ব থানার আনারকলি (মুন্সি পাড়া) এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর (মুন্নু নগর) এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার চর লোটিয়া (ওসখালী) গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান বলেন, গত ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে টঙ্গীর মেসার্স ডে এন্ড সন্সের অফিস থেকে দুইজন বিকাশ মানি কালেক্টর আজাদ (৩১) এবং আরিফুর রহমান (২৬) মোটরসাইকেলযোগে টঙ্গী পূর্ব থানা এলাকায় বিকাশের টাকা সংগ্রহ করতে বের হয়। ডিএসওদের কাছ থেকে নগদ ১৪ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে অফিসের উদ্দেশ্যে রওনা করেন। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে টঙ্গী বাজার আনারকলি সড়কে অজ্ঞাত ৭-৮ জন ছিনতাইকারী চক্রের সদস্য তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ মানি কালেক্টরদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বিকাশ কর্মীরা ব্যাগ নিতে বাধা দিলে আসামীরা আরিফুর রহমানকে পেটে গুলি করে এবং অপর সদস্য আজাদকে ধারালো অস্ত্র দিয়ে ডান পা এবং বাম হাতে কুপিয়ে জখম করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মাইনুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করলে র‌্যাব-১ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে টঙ্গী পূর্ব এবং গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে টঙ্গী পূর্ব থানায় সাপর্দ করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...