
গাজীপুরে প্যারাসুট নারিকেল তেল কোম্পানির বিক্রয় কর্মী সেলিমকে ১ লাখ ৮১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্রয় কর্মীসহ আরো দুইজন আহত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিক্রয় কর্মী সেলিম, তার সহকর্মী রাজন ও প্রাইভেটকার চালক এরশাদ ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ে বাধা দেয়ায় ছুরিকাঘাতে বিক্রয় কর্মী সেলিমসহ তিনজন গুরুতর আহত হন।
আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাজন ও এরশাদ ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে থাকলেও গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে গাছা থানা ও টঙ্গী পশ্চিম পুলিশ হাসপাতালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। সোমবার দুপুরে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ভুক্তভোগী অভিযোগ না দেয়ায় এখনো মামলা রুজু হয়নি।
জানা যায়, আহত সেলিম (৩৭) ফেনীর লক্ষীপুর এলাকার বাসিন্দা। সে প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশন ও বিক্রয় কর্মী হিসেবে চাকরি করে। এছাড়া আহত হয়েছেন রাজন (৩২) ও এরশাদ (৪২)।তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত সোমবার ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি।
তবে ভুক্তভোগীরা অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
ইএটি
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত