
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী জালাল উদ্দিন দুলুকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১ এবং র্যাব-১৩ সদস্যরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান বিষয়াট নিশ্চিত করেছেন।
শুক্রবার দিবাগত মধ্য রাতে কুড়িগ্রাম জেলার রাজারজাট উপজেলার নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ (মন্ডলপাড়া) গ্রাম থেকে জালাল উদ্দিন দুলুকে গ্রেফতার করা হয়। সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বসুনিয়া পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্ত্রী মাস্তুরা আক্তার সুমাকে (২৮) নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা (বনরূপা রোড) রমিজ উদ্দিন দেওয়ানের পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া নিয়ে বসবাস করতেন।
মাস্তুরা আক্তার সুমা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল (খালপাড়া) গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় স্থানীয় ইউরো টেক্স বিডি পোশাক কারখানার চাকরি করতো।
র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান জানান, স্বামী-স্ত্রীর (দুলু এবং সুমা) মধ্যে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। বৃহষ্পতিবার (২৫ ডিসেম্বর) অফসি থেকে বাসায় ফিরে রাতের খাবার শেষে ঘুমিয়ে তারা পড়েন। শুক্রবার সকাল সাড়ে সাড়ে ৮টার দিকে দুলু তার শ্বশুরকে ফোন করে জানায় সে তার স্ত্রী সুমাকে হত্যা করেছেন এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন। ফোন পেয়ে নিহতের বাবা বিষয়টি বাড়ির মালিককে জানান। এসময় সুমার স্বজনরা ঘটনাস্থলে এসে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে খাটের ওপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় সুমার মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত পোশাক শ্রমিক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম (৪৫) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানায় যৌতুকের জন্য হত্যা মামলা এজাহার দায়ের করেন। হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর একটি টিম বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বিশ্বস্ত সোর্স এবং সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে আসামী জালাল উদ্দিন দুলুর অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে কুড়িগ্রামের রাজারজাট উপজেলার নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ (মন্ডলপাড়া) গ্রামে র্যাব-১ এবং র্যাব-১৩ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে আসামী জালাল উদ্দিন দুলুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী জালাল উদ্দিন দুলুকে শনিবার (২৭ ডিসেম্বর) গাজীপুর আদালতে পাঠানো হবে।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত