
গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের তিনদিন পর মাদ্রাসার ছাত্র সানজিদুল হক তামিমের (৬) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের নাজমুল হকের ছেলে।
বুধবার (১০ জুলাই) দুপুরে মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকার বাড়ির পাশের কলা বাগানের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, মহানগরীর আমবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ঝুট ব্যবসা করেন নাজমুল হক। তার ছেলে সানজিদুল হক তামিম স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। গত রবিবার (৭ জুলাই) বিকেলে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।
তিনি আরও জানান, স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের একদিন পর অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত ব্যক্তি তার পরিবারের কাছে ফোন করে তামিমকে অপহরণের কথা জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহরণকারীর দেয়া তথ্য অনুযায়ী স্বজনেরা ওই টাকা নিয়ে ময়মনসিংহের নির্দিষ্ট স্থানে গেলেও অপহরণকারীর মোবাইল বন্ধ পেয়ে শিশুর স্বজনেরা ফিরে আসেন।
ওসি আরও জানান, দুপুরে আমবাগে শিশুর বাবা নাজমুলের ভাড়া বাড়ির পাশের কলা বাগানের ঝোপে তামিমের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশটিতে পচন ধরে ফুলে ফেঁপে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তামিমকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে হত্যাকারীরা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
এএন
- ১ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৯ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১০চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত