জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬ ২:৩৫ পিএম

গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শিল্প পুলিশের বিরুদ্ধে। হামলায় চার নারী শ্রমিকসহ ৬ জন আহত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিত এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী (নয়াপাড়া) এলাকার ওই সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো বাংলা বাজার এলাকার মোর্শেদের মেয়ে শ্রমিক রুমা (৩০), সেলিমের স্ত্রী শিল্পী (৩৫), শামীমের স্ত্রী শারমিন (২২), আব্দুল কাদেরের স্ত্রী তপোরা (৪০), বশির মোল্লার ছেলে আজিজুল হক (৩০) ও মনসুর আলীর স্ত্রী রেবা (৪৫)। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

আন্দোলনের পর রাতেই কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) একদিনের জন্য কারখানা সাধারন ছুটি ঘোষনা করে নোটিশ টানিয়ে হিয়েছে। তবে অত্যাবশ্যকীয় সেকশন বিদ্যুৎ, ফায়ারিং, নিরাপত্তা বিভাগ শুধু মাত্র প্রয়োজনীয় সেকশন সমূহের কার্যাদি স্বল্প সংখ্যক জনবল দ্বারা বিশেষ ব্যবস্থায় চালু থাকবে। বুধবার (২২ এপ্রিল) কারখানার স্বাভাবিকভাবে কার্যক্রম যথারীতি শুরু হবে। প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার ঊর্ধ্বতন মহা-ব্যবস্থাপক (ফ্যাক্টরী) ইঞ্জিঃ মোঃ মোসাহেব কাক্কা এ,সি,এম,এ স্বাক্ষরিত নোটিশে একদিনের ছুটি ঘোষনা করা হয়।

প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার আন্দোলনরত শ্রমিক এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে বিকেল ৫টা থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করে। পরে তারা রাজেন্দ্রপুর-মির্জাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় ওই সড়কে প্রায় এক ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাংচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা শিল্প পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকরা অভিযোগ করেন শিল্প পুলিশ তাদেরকে মারধর করে মারত্নক আহত করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আহতদের মধ্যে কয়েকজন শ্রমিকককের পায়ের (হাঁটুর নিচে) রক্তাক্ত জখম ও ছিদ্র রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমারের সরকারি নাম্বারে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়ায় তাদের বরিুদ্ধে শ্রমিকদের অভিযোগের বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন বলেন, শ্রমিকেরা আমাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় আত্নরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারসেল ও লাঠিচার্জ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের একজন জানান, গ্যাস বিল বকেয়া থাকায় গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে স্বাভাবিক উৎপাদন কাজ বাধাগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সময়মতো বেতন পরিশোধ করতে পারেন নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর বলেন, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাজেন্দ্রপুর-মির্জাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে কারখানার প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারসেল ও লাঠিচার্জ  করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিত এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...