
গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ ও গোলাগুলি হয়েছে। হঠাৎ কারাগারে গুলাগুলি শুরু হয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে কারাগারে এ ঘটনা ঘটে। গাজীপুরের জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বিষয়টি নিশ্চিত করেন।
গাজীপুর জেলা কারা হাসপাতালের চিকিৎসক মাকসুদা বলেন, কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছেন। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ মাথায়, কেউ চোখে, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। আহতদেরকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন কারাবন্দি ও তিন জন কারারক্ষী আছেন।
এদিকে, কাশিমপুর কারাগার থেকে বন্দিদের পালানোর ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করে মাইন উদ্দিনকে নতুন জেল সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার স্থানে নতুন কারা সুপারকে দায়িত্ব দেওয়া হয়। বন্দিদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার এবং নতুন জেল সুপারের দায়িত্বের বিষয়টি সুব্রত কুমার বালা নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারের বন্দিদের বিক্ষোভের খবরে গাজীপুর জেলা কারাগারের বন্দিরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আর কোনও গুলির শব্দ পাওয়া যায়নি।
এদিকে, গাজীপুর জেলা কারাগারে গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা।
এসকে
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত