
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ বছর কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ এবং ৩৭৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ফলাফলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, ‘গুণগত শিক্ষা ও শৃঙ্খলাই আমাদের সাফল্যের ভিত্তি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাতেই এ ফলাফল সম্ভব হয়েছে।’
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং কলেজটির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ বলেন, প্রতিটি শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম, ডিজিটাল ল্যাব, লাইব্রেরি, ক্লাস কার্ড সিস্টেমসহ উন্নত শিক্ষণ পদ্ধতি চালু রয়েছে। আমরা নিয়মিতভাবে ক্লাস পর্যবেক্ষণ, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও শিক্ষার্থীদের মেন্টরিং সেশন পরিচালনা করে থাকি। এ ছাড়া বোর্ড পরীক্ষার আগে বিশেষ ক্লাস ও মডেল টেস্টের ব্যবস্থা করা হয়, যাতে শিক্ষার্থীরা বাস্তব পরীক্ষার পরিবেশে অনুশীলনের সুযোগ পায়। কলেজে বর্তমানে ৩৬ জন শিক্ষক ও ২৭ জন কর্মকর্তা–কর্মচারী কর্মরত আছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কলেজটির মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭৫৮ জন। এর মধ্যে ৭৫৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.৪৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৯৬.৫৯ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন শিক্ষার্থী।
অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। আমাদের লক্ষ্য শুধু ভালো ফল নয়, বরং সৎ, চরিত্রবান ও সামাজিকভাবে দায়বদ্ধ নাগরিক তৈরি করা। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি তাদের মানবিক বিকাশেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি।
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে উৎকর্ষের কারণে কলেজটি এখন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান।
অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান কলেজটির সাফল্য তুলে ধরে বলেন, কলেজটির শিক্ষার্থীরা ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদক অর্জন—এসবই আমাদের শিক্ষার মান ও সক্ষমতার প্রমাণ। ইতিপূর্বে এক ব্যাচ থেকেই ৫২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে এবং ৩৮ জন বুয়েটে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া বুয়েটের বিভিন্ন ব্যাচে আমাদের শিক্ষার্থীরা আটবার দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যের কৃতিত্ব আমাদের পরিশ্রমী শিক্ষক, নিবেদিতপ্রাণ কর্মচারী, দায়িত্বশীল অভিভাবক এবং সর্বোপরি মেধাবী শিক্ষার্থীদের। মহান আল্লাহর রহমতে আমরা ধারাবাহিকভাবে ভালো ফল করছি এবং ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
প্রসঙ্গত, কলেজটি ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা পদ্ধতি, মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় যোগাযোগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত