প্রকাশিত: জুলাই ২০, ২০২৩ ৫:০২ পিএম

গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‍্যাব- ৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় এ ক্যাম্পের উদ্বোধন করেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। পরে তিনি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর আগে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন ভাটিয়াপাড়া পৌঁছালে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও র‌্যাবের পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে গার্ড অব আনার প্রদান করা হয়।

ভাটিয়াপাড়া ক্যাম্প উদ্বোধন করে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, মুকসুদপুর সার্কেলের এএসপি কামরুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...