জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬ ৪:৩৪ পিএম

চট্টগ্রামের নতুন করে আরও আটজন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হামে আক্রান্ত হয়েছে মোট ৩৪ জন।

শুক্রবার (১০ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন যে আটজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ছয় জন নগরীর বাসিন্দা এবং অন্য দুজন উপজেলার।

অন্যদিকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ৮৩ জন।

এছাড়া এখন পর্যন্ত ৩০৫ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস–রুবেলা ল্যাবরেটরি–এনপিএমএলে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার হামের উপসর্গ নিয়ে ১৫ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হাম–রুবেলার ক্যাম্পেইন শুরু হবে।

চট্টগ্রাম জেলাতেও একই দিন থেকে টিকা দেওয়া শুরু হবে।

৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

কোনো শিশু আগে হামের টিকা পাক বা না পাক, ওই বয়সী শিশুরা এ ক্যাম্পেইনে আরেক ডোজ পাবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...