প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪ ১:৩৩ পিএম

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় শিক্ষার্থীরা একটি লাগেজে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যায় থানার সিটি গেইট এলাকা থেকে নৌ-বাহিনীর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তি, জব্দকৃত মালামাল এবং নৌ-বাহিনীর কর্মকর্তাদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম নৌ-বাহিনীর এক কর্মকর্তা জানান, সন্ধ্যায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি দল টহল দিচ্ছিল। তখন কিছু শিক্ষার্থী তাদের জানিয়েছে তারা লাগেজ ভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনকভাবে লাগেজ নিয়ে ঘোরাফেরা করছিল, তাই শিক্ষার্থীরা তাকে আটক করে।

তিনি আরও জানান, নৌ-বাহিনী আটক ব্যক্তিকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আকবর শাহ থানায় যায়। সেখানে কর্তব্যরত এক কর্মকর্তার কাছে জব্দকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...