
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে মিজানুর রহমান (২৯) নামে জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে মিজানুর রহমান হাজারীগঞ্জ ৭ নং ওয়ার্ডের রহিজলের ছেলে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে পূর্ব ঢালচর সংলগ্ন কালকিনির জাগনার চরের ভাষান চরের নিকটে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়, রাতে অন্য একটি ট্রলার গিয়ে সাগরে ভাসতে থাকা সাত জন জেলেকে উদ্ধার করলেও একজন জেলেকে খুজে পায়নি।
চরফ্যাশন উপজেলা মৎস্য অফিস বাণিজ্য প্রতিদিন কে এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলার ডুবির পর দুই-আড়াই ঘন্টা যাবৎ ভাসমান পুলুট ও কন্টেইনার ধরে আমরা ভাসতে ভাসতে পাঁচ কপাটের একটি ট্রলারের কাছে আসলে তারা আমাদের উদ্ধার করে ভোর বেলা ঘাটে নিয়ে আসে। আমাদের সাথের জেলে মিজান কেবিনের মধ্যে ছিলো, তাকে খুজে পাইনি।
সামরাজ মৎস্য ঘাট সমিতির সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন বলেন, হাজারীগঞ্জ ১ নং ওয়ার্ড বাসিন্দা খোরশেদ মাঝির ট্রলারটি গত শনিবারে সামরাজ মৎস্য ঘাট থেকে সাগরে মাছ আহরণে যায়, আজ ভোর বেলা আমি ট্রলার ডুবির সংবাদ পেয়ে মৎস্য অফিসকে জানাই। আমাদের ঘাট থেকে দুটি ট্রলার নিখোঁজ জেলেকে খুজতে সাগরে গেছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমরা আজ সকাল ৮ টার দিকে খবর পেয়ে কোস্ট গার্ডকে জানালে তারা নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা করছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা বেগ পেতে হচ্ছে।
এনজে
- ১সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ২দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৩রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৬ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত