প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২ ৪:১৮ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিল (১২) কে মারধরের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদ্রাসা সংলগ্ন বেড়ি বাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীরা নিজেদের লেখার সিলেটে শিক্ষার্থী নির্যাতনের বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। এসময় তারা শিশু শিক্ষার্থী নির্যাতনের বিচারের দাবীতে বিভিন্ন স্নোগান দিতে থাকেন। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শিশু শিক্ষার্থীর নির্যাতনের বিচার দাবী করেন।

উল্লেখ্য-গত সোমবার বিকাল ৪ টার দিকে স্থানীয় পারভীন বেগম নামের এক নারী অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিলকে মারধর করেন। এতে সে গুরুতর আহত হন।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...