
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ একসঙ্গে ঘোষণা হয়েছে। বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছর এ আয়োজন বন্ধ থাকায়, এবার দুই বছরের পদক একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১২ জনের নাম ঘোষণা করা হয়।
ইতোমধ্যে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদক প্রাপ্তদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার (২৩ মে) বিকেলে জুরিবোর্ডের প্রধান সমন্বয়কারী কবি শিউলী মজুমদার ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী জয়ন্তী ভৌমিকের যৌথ বিবৃতিতে এ পদক ঘোষণা করেন।
কবিতায় মোহাম্মদ নূরুল হক, কথাসাহিত্যে নিলুফা আক্তার প্রবন্ধে ফারুক সুমন, অনুবাদে মামুন রশীদ, ফিচার ও ভ্রমণসাহিত্যে আবু আফজাল সালেহ, লিটলম্যাগ সম্পাদনায় কবি প্রত্যয় হামিদ পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২১ এবং কবিতায় আজিজ কাজল, প্রবন্ধে জোবায়ের মিলন, নাটকে প্রণব কুমার রায়, ফিচার ও ভ্রমণসাহিত্যে রিফাত কান্তি সেন, সংগঠনে নীহার রঞ্জন হালদার এবং বাচিকশিল্পে দীপান্বিতা দাস পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এ পদক তুলে দেয়া হবে। করোনার ভয়াবহতার কারণে এবং চাঁদপুর রেড জোনে পরিণত হওয়ায় যে কোনো বড় ধরনের আয়োজন থেকে বিরত থাকবো আমরা।
অনলাইনের মাধ্যমেই সকল আয়োজন সম্পন্ন হবে। প্রয়োজনে আমাদের একাডেমির নিজস্ব খরচে লেখকের ঠিকানায় পদক পৌঁছে দেয়া হবে। তারপরও আমরা স্বাস্থ্যবিধি অমান্য করবো না কেউ। এ বিষয়ে নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক দুখাই মুহাম্মাদ ও নন্দিতা দাস, গিটারিস্ট দিলীপ কুমার ঘোষ, লাইব্রেরি পরিচালক আইরিন সুলতানা লিমা প্রমুখকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কীর্তমান ব্যক্তি কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সালে প্রথমবারের মতো পদক প্রবর্তন করে চর্যাপদ একাডেমি। এরপর থেকে প্রতি বছর সারাদেশ থেকে শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের খুঁজে বের করে এনে পদক প্রদান করা হয়।
কথাসাহিত্যে মনি হায়দার, কবিতায় অনু ইসলাম, গবেষণা সাহিত্যে এ এসএম ইউনুছ, সার্বিক সাহিত্যে মোস্তফা হায়দার, লিটলম্যাগ সম্পাদনায় সুমন কুমার দত্ত, সংগীতে মোহাম্মদ ইউসুফ ও বাচিকশিল্পে জেরিন সিঁথিকে প্রথম এ পদক দেয়া হয়েছিলো।
- ১অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৩শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ৬চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ৭কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ১০চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার





পাঠকের মতামত