জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬ ৬:৫৩ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) বিকেলে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় উক্ত প্রতিষ্ঠান হতে উদ্ধারকৃত আনুমানিক ১৩০ লিটার অকটেন যা অন্য একটি কাপড়ের দোকানে লুকানো ছিল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ সময় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা ফাড়ি পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...