
চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন মো. মিজানুর রহমান।
আজ সোমবার (২৯ জুন) তিনি দায়িত্ব গ্রহণ করছেন।
এর আগে তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ঝালকাঠি ত্যাগ করেছেন। আজ চাঁদপুরে যোগদানের পর তিনি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
রোববার (২৮ জুন) রাতে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতিকে বিষয়টি নিশ্চিত করেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. মিজানুর রহমান সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ঝালকাঠির আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মো. মিজানুর রহমানকে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান-কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।
টিআর
- ১ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৪একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৫ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত