
চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় বসতঘর থেকে সুজন সাহা নামে এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে ওই এলাকার রনাগোয়াল পণ্ডিত সাহার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন ধরে মৃতদেহটি ওই ঘরে পড়ে ছিলো।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন
সুজন সাহা চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সমির কান্তি সাহার পুত্র। সে ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট। দীর্ঘ দিন যাবত সে একাই একটি একতলা বিল্ডিংয়ে বসবাস করছিলো। সুজন সাহা দাম্পত্য জীবনে অবিবাহিত ছিলেন বলেন তার পরিবার জানায়।
এ বিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মালেক শেখ জানান, ‘আমার ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত সাহা বাড়ীতে এক যুবকের গলিত লাশের গন্ধ বের হয়। খবর পেয়ে বিষয়টি আমি দ্রুত থানা পুলিশকে অবগত করেছি।
সুজনের মেঝো ভাই সুমন সাহা বলেন, মনে হচ্ছে এটি কয়েক দিনের পুরানো লাশ। সে একজন সফল ব্যবসায়ী ছিলো। তার সাথে টাকা পয়সা লেনদেনের ঘটনা আছে। আমরা ৩ ভাইয়েরা সবাই আলাদা থাকায়, তার সাথে তেমন একটা যোগাযোগ করা হয়নি।
এ বিষয়ে সুজনের বড় ভাই ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা বলেন, আমার ভাইয়ের মৃতদের কয়েকদিনের পুরানো ধারণা করছি। তবে এটি কি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু, নাকি অন্য কিছু তা এখনি বলতে পারছি না। আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবী করছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, আমরা ফ্লাট বাসা হতে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুতই এই লাশের বিস্তারিত উদঘাটন করা সম্ভব হবে।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মাসহ পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত