
চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের গৌরবময় সাফল্যের পর চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সামিরা জাতীয় পর্যায়ে অর্জিত সম্মাননা, সনদপত্র ও পুরস্কার জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।
এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সামিরার অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। সামিরার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
তিনি আসা প্রকাশ করে বলেন,তুমি ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক ভাবে দেশের সুনাম অর্জনে নিজের প্রতিভার বিকাশ ঘটাবে।
জেলা প্রশাসক বলেন,সামিরার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে।
সামিরা মেহনাজ নুসরাত জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা, মূল্যবান পরামর্শ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান ও নুসরাতের পরিবারের সদস্যরা।
টিআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত