
মাত্র চার দিনের জন্য নড়াইল জেলা পরিষদের (অস্থায়ী) চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন শেখ মো. সুলতান মাহমুদ বিপ্লব। গত ১০ এপ্রিল তিনি দায়িত্ব পান। তিনি জেলা পরিষদের ১১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য ছিলেন।
জানাগেছে, শেখ মো. সুলতান মাহমুদ বিপ্লব জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পান গত ১০ এপ্রিল। এর পর ১১ এপ্রিল জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করে ১২ ও ১৩ এপ্রিল তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন। এরপর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এবং শুক্রবার ১৫ এপ্রিল ও শনিবার ১৬ এপ্রিল সরকারি ছুটি ছিল। পরে ১৭ এপ্রিল নিয়মিত অফিস করেন। আর ওইদিন রাতেই প্রজ্ঞাপন জারি করে জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদসমসুহ বিলুপ্ত ঘোষনা করা হয়। সব মিলে মোট চার দিন জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করেছে স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রানলয় । এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত রোববার (১৭ এপ্রিল) সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় জেলা পরিষদ আইনের ধারা ৮২ অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের ওপর দায়িত্ব অর্পণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
- ১এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ২নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
- ৩চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ৪শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ৮ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ৯চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ১০মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ১০দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড





পাঠকের মতামত