
চীনের সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে চীনের অবস্থান অস্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৪ সেপ্টেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলা শুরু হওয়ার আগে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে অনেক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও ছিল।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেছেন। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্য এল।
অন্যদিকে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত ভোটের আয়োজন। শুক্রবার শুরু হওয়া এই ভোটের জন্য ইউক্রেনীয়দের বাড়ি বাড়ি যাচ্ছেন রুশ সেনারা।
দক্ষিণ খেরসনে, রাশিয়ান সেনাদের সাধারণ মানুষের ভোট সংগ্রহের জন্য শহরের মাঝখানে একটি ব্যালট বাক্স বসিয়ে রাখতে দেখা গেছে। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার বিষয়টিকে ‘নিরাপত্তাজনিত’ কারণ বলছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাগুলো।
এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখলের জন্য গণভোটের আয়োজন করে সমালোচনার মধ্যে পড়ে রাশিয়া। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ সালে ক্রিমিয়ার গণভোটে কারচুপি হয় বলে বিষয়টি আন্তর্জাতিকভাবে সমালোচিত। সেখানে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ৯৭ শতাংশ ভোট পড়েছিল।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত