
চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে রেস্তোরাঁ ধসের ঘটনায় নিহত হয়েছেন আট জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন। চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের সুঝৌও শহরে সোমবার (১২ জুলাই) এই ঘটনা ঘটে।
দেশটির উদ্ধারকাজ পরিচালনাকারী সদর দফতরের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় বেলা সাড়ে তিনটার দিকে রেস্তোরাঁ ভবন ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে ২৩ জন আটকে পড়ার কথা জানানো হয়েছিল।
মঙ্গলবার সকালে জানানো হয়, ধসে পদা ভবন থেকে নিহত ৮ ব্যক্তিসহ ১৪ জনকে বের করে আনা হয়েছে। এর মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
ভ্রমণবিষয়ক ওয়েবসাইট সিট্রিপ বলছে, ২০১৮ সালে সুঝৌওয়ের সিজি কাইইউয়ান নামক রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। এই রেস্তোরাঁয় ৫৪টি অতিথি কক্ষের পাশাপাশি একটি ব্যাংকুয়েট হল এবং সম্মেলন আছে।
ভবন ধসের পর সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা যায়, হেলমেট পরিহত এক ডজনের বেশি উদ্ধার কর্মী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন।
স্থানীয় উজিয়াং জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁর ভেতরে অননুমোদিত সংস্কার কাজ চালানোর কারণে ভবনটি ধসে পড়েছে। অবশ্য নির্মাণের মান যথাযথভাবে অনুসরণ না করা এবং দুর্নীতির কারণে চীনে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে থাকে।
- ১ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৯ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১০চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত