প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ ৩:০৪ পিএম

চীনের পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে ধসে পড়া হোটেলের ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হোটেল ধসে পড়ার ঘটনায় বুধবার উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুইদিন আগে হোটেল ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এর আগে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ঘটনায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ঘটনার কারণ জানতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, হোটেলটি ২০১৮ সালে উদ্বোধন করা হয় এবং সেখানে ৫৪টি গেস্ট রুম ছিল।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...