
চুয়াডাঙ্গায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে সময়োপযোগী নানা উদ্যোগ গ্রহণ করছে। আজকের এই কৃষি প্রণোদনা কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস। প্রকৃত কৃষকদের কাছে এসব সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা কৃষিকে আরও এগিয়ে নিতে চাই। খাদ্যশস্য উৎপাদন বাড়াতে হবে। চুয়াডাঙ্গা জেলার খাদ্য চাহিদা পূরণে এ জেলার কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিপণ্য সংরক্ষণের জন্য জেলায় একটি হিমাগার প্রতিষ্ঠা জরুরি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। কৃষির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবালসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ১২ হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিএইচ
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত